লন্ডনে ৯৫-৯৭ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

আজিজুল আম্বিয়া, লন্ডন : ৯৫-৯৭ ব্যাচের বন্ধু ইমন,সাহেদ, সুমন, তাজুল, মনসুর . সালাম, মিনহাজ, সজল, জাহিদ, নাজমুল, কাসেম, জলিল এবং নিজাম খানের অক্লান্ত প্রচেস্টায় লন্ডনের রিজেন্ট লেইক ব্যাংকুটিং হলে ২৪ জুন দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয় এক মিলনমেলা ।

বন্ধু” শব্দটা ছোট হলেও এর পরিধি এতটা বিস্তৃত যে , এর পরিমাপ করার সাধ্য কারোর নেই। তারপর ও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্নার টান, ভালবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসা
করার মানুষ, প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতে ও অনেক নাম না জানা মানুষের সাথে বন্ধুত্ব হয় আমাদের।কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমান । এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও মনের সেই টান রয়েই যায় ।সবার ব্যস্ততার মধ্যেও যেন সবাই একই প্লাটফর্মে থাকার ইচ্ছা পোষণ করে , একে অন্যের পাশে দাড়াতে চায় , সেই প্রত্যাশা নিয়ে এক ঐতিহাসিক মিলন মেলা ঘটে সেখানে । যুক্তরাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব বন্ধু-বান্ধব পরিকল্পনা মোতাবেক সেখানে সমবেত হয় ।

Manual5 Ad Code

বাংলাদেশের জাতীয় সঙ্গিত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । শুভেচ্ছা বক্তব্য, কেক কাটা, কবিতা আবৃত্তি ফটোসেশন,দুপুরের খাবার, গান গাওয়া , পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র এছাড়া ও নিজেদের সুখ-দুঃখের গল্প শেয়ার। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা । কাউকে স্বপ্ন দেখানো বা নিজে স্বপ্ন দেখা আর অজস্র স্মৃতিচারন, সব মিলিয়ে ২৩শে জুন ছিল একটি আনন্দের দিন ।
সবার উপস্হিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামী বছর আরো বিশাল আকারের গণজমায়েত এর আশা পোষণ করে আব্দুল জলিলের সমাপনি বক্তব্য মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code