লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী এম্বেসেডর এওয়ার্ড অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual8 Ad Code

ইস্ট লন্ডনের হোয়াইটচ্যাপলে অবস্থিত লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সেলিব্রেশন ডিনার ও ২০২১ সালের জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির নাম দেওয়া হয় এলইএ এম্বেসেডর এওয়ার্ড।

Manual3 Ad Code

গত ২ ডিসেম্বর শুক্রবার স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সবার উদ্দেশ্যে স্কুলের সামগ্রিক উন্নতি, চ্যালেঞ্জ, বাস্তবতা তুলে ধরে বক্তব্য রাখেন, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর প্রিন্সিপাল আশিদ আলী।
তিনি বলেন, একটি ভিশন এবং বাস্তবতাকে সামনে রেখে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর যাত্রা শুরু হয় ২০১৪ সালে। অত্যন্ত কম সময়ে স্কুলটি টাওয়ার হ্যামলেটসের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করে। শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুলের স্টাফদের নিরলস প্রচেষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফসল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী। বিশ্বখ্যাত ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে স্কুল থেকে পাশ করা  শিক্ষার্থীরা। অভিভাবকদের আস্থা এবংবিশ্বাস আমরা ধরে রাখতে পেরেছি। স্কুলের সার্বিক সহযোগিতায় কমিউনিটিকে পাশে থাকার আহবান জানান প্রিন্সিপাল আশিদ আলী।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন স্কুলের গর্ভনর পিটার মান, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ার ব্যারিস্টার আতাউর রহমান, চ্যানেল এস‘র ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক ডিজি মুহিব চৌধুরী, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের অন্যতম সদস্য কাউন্সিলার আয়েশা চৌধুরী, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, স্কুলের গর্ভনর ফারুক মিয়া এমবিই, শাহ মাহমুদ, বাংলাদেশ টিচার্স এসোসিয়েশ ইউকের প্রেসিডেন্ট আবু হাসান, সেক্রেটারী সিরাজুল বাসিত চৌধুরী, মিসবাহ কামাল, স্পোর্টিং ফাউন্ডেশনের চেয়ার আরুজ মিয়া, ফ্যাশন ডিজাইনার সাইদা চৌধুরী, অল সিজন ফুডসের ডাইরেক্টর কাজী পারভেজ, লন্ডন স্পোর্টিফের ডাইরেক্টর মুহি মিকদাদ ও পন্ডিত দাশ।

স্কুল থেকে সাফল্যের সাথে জিসিএসই পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীরা এখন লন্ডনের নামীদামি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে। ইউসিএল, ইম্পেরিয়েল, কুইনমেরি ইউনিভার্সিটিতে পড়ালেখা করা শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে স্কুলের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code