লন্ডন নয়, সোনা জিতে বাংলাদেশে ফিরছেন ইমরানুর

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ইতিহাস গড়ে সোনা জিতেছেন ইমরানুর রহমান। বাংলাদেশের হয়ে তিনিই প্রথম এমন কীর্তি গড়েছেন। আগের দিন রাতে (সোমবার) আনুষ্ঠানিকভাবে তার কাছে পদক হস্তগত হয়েছে।

Manual3 Ad Code

লন্ডন প্রবাসী এই অ্যাথলেটের তার পর লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু পদক জেতার পর টিকিট বদলে ঢাকায় নিয়ে আসা হচ্ছে তাকে। কাল মঙ্গলবার সকালে ঢাকার মাটিতে পা রাখার কথা ৩০ বছর বয়সীর।

Manual4 Ad Code

বিমানবন্দরেই ইমরানুরকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা। ইমরানুর সোনার পদক জেতার পর দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন অনুশীলনের প্রতি জোর দিয়েছেন। এরজন্য প্রয়োজন বড়রকমের পৃষ্ঠপোষকতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code