লন্ডন-সিলেট রুটে বিমানের ন্যায্য ভাড়া নির্ধারণ নিয়ে সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস:
লন্ডন-সিলেট রুটে বিমানের ন্যায্য ভাড়া নির্ধারণ, অনলাইনে টিকেট পাওয়ার সুবিধা এবং সিলেট ওসমানী বিমানবন্দরে সকল আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আইডিয়েল গ্রীন সিলেট ইউকের উদ্যোগে ইস্ট লন্ডনের সালমন লেইনে বায়তুল ইসলা একাডেমিতে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক পুলিশ কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়া ও সমাজসেবী জাফর আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল অদুদ লতিফি।

সভায় অন্যদের মধ্যে বক্ত্যব রাখেন কমিউনিটি নেতা এম এ রব, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তাফা, লুটিলার ক্যাম্পেইন নেতা জামান আহমদ ও নেছার আল আমিন, শাহনুরখান, আব্দুল মুমিন ইয়াহিয়া, মুহাম্মদ সামছুল হক, মেহের বক্স, মাওলানা শরিফ আহমদ, নুর মিয়া তালুকদার, ওয়ালিদ আহমদ চৌধুরী, আলী সাদ্দাত, হাজী মজির উদ্দিন, আনামিয়া, মখসুদ আহমদ, ইসতিয়াক আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বেলাল আহমদ, সামছুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আব্দুল গফুর, ওবাইদুর রহমান চৌধুরী, ফখরুল ইসলাম, ইসলাম উদ্দিন, আব্দুল কাইয়ুম, আব্দুল কাদির, বদরুল আহমদ চৌধুরী প্রমুখ।

Manual5 Ad Code

সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য সিলেট প্রবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বিমানে লন্ডন-সিলেট রুটে দুই-তিন গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। সিন্ডিকেটের কবল থেকে উদ্ধার ও অনলাইনে টিকেট করার ব্যবস্থা করার উদাত্ত আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code