‘লবিস্টের পেছনে বিএনপির বিনিয়োগের উৎস বের করা হবে’ : ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ বিএনপির লবিস্ট নিয়োগের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ ও উন্নয়নকে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে। তাই তারা এখন রাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে দেশি-বিদেশে অর্থ বিনিয়োগ করছে।

তিনি এ বিনিয়োগের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ আবারও উন্মোচন করা হবে বলে জানান।

Manual2 Ad Code

সোমবার রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

Manual7 Ad Code

লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচার চালাচ্ছে দাবি করে তিনি বলেন, বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত।

‘বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে মাটি ও মানুষের রাজনীতি করছে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, এ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ। ’

Manual2 Ad Code

দেশের অর্থনৈতিক উত্তরণে বিএনপির গাত্রদাহ হয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি তো পারেইনি উল্টো তারা এখন শেখ হাসিনার অর্জনকে বিতর্কিত করতে চায়।বিতর্কিত করতে চায় দেশের নির্বাচন ব্যবস্থাকে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code