লেনদেন কমে গেছে শেয়ারবাজারে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের শেয়ারবাজারে আবারও লেনদেন কমে গেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। ডিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৮১ কোটি টাকা। এর আগে, সর্বশেষ গত ২৬ মে ডিএসইতে সর্বনিম্ন ৫৩৯ কোটি টাকার লেনদেন হয়। লেনদেন কমে যাওয়ার কারণ হিসেবে বিভিন্ন পর্যায়ের বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। মনে করা হচ্ছে ঈদের ছুটি কাটিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বড় অংশ এখনও বাজারে সক্রিয় হয়নি। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি অংশও বিনিয়োগ করছে না। জানা গেছে, শেয়ারবাজারে শীর্ষ লেনদেনকারী কয়েকটি ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তারা এখনও ছুটিতে আছেন। সে জন্য ওই সব ব্রোকারেজ হাউস বিনিয়োগে তেমন একটা সক্রিয় নেই। এ ছাড়া ঈদের ছুটির পর বাজারে দরপতন ঘটতে থাকায় সাধারণ বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগ করছেন না। এতে লেনদেনে নেতিবাচক প্রভাব পড়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code