লেবার পার্টি থেকে সাময়িক বহিষ্কার রূপা হক

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস: বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রূপা হককে তার দল লেবার পার্টি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, লিভারপুলে লেবার পার্টির কনফারেন্স ফ্রিঞ্জ ইভেন্ট চলাকালে দেশটির অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংয়কে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সে মন্তব্য নিয়ে কড়া সমালোচনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় লেবার পার্টি। রূপা হকের এমন মন্তব্যের পরে তাকে দলীয় হুইপ পদ থেকেও প্রত্যাহার করা হয়েছে। লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় তাকে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code