শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগোলো বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্টঃ 

বিশ্বের ১১০টি শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার ১০০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০১তম।

Manual3 Ad Code

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনারস গত মঙ্গলবার প্রকাশিত এই সূচক প্রকাশ করে। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে ভ্রমণ করা যায়, মূলত তার ওপর ভিত্তি করেই এই সূচক প্রকাশ করে হ্যানলি। এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে সংস্থাটি।

Manual1 Ad Code

বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ভ্রমণ করতে পারেন। হেনলি পাসপোর্ট সূচক ২০২১ এর হিসাবে এবার বাংলাদেশের সঙ্গী হয়েছে লেবানন ও সুদান।

হেনলির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপের অবস্থান ৬০তম, ভারত ৮৪তম, ভুটান ৮৯তম আর মিয়ানমারের অবস্থান ৯৪তম। সেনা অভ্যুত্থানের পরও মিয়ানমারের এই অবস্থান। দেশটির নাগরিকরা বিশ্বের ৪৭টি দেশ বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন।

Manual2 Ad Code

তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী শ্রীলঙ্কা রয়েছে ৯৯তম অবস্থানে, নেপালের অবস্থান ১০৩তম, পাকিস্তানের ১০৭তম এবং তালিকায় সর্বনিম্ন অবস্থানে অর্থাৎ ১১০তম স্থানে রয়েছে আফগানিস্তান। এ ছাড়া তালিকায় ১০২তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code