শখের ফ্ল্যাট বিক্রি করে দিলেন অভিষেক-ঐশ্বরিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্কঃ বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই তাদের মুম্বাইয়ের ওয়ার্লির হাই রাইজের বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন।

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও শহীদ কাপুরও থাকেন এই আবাসনে।

মানি কন্ট্রোলের এক প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

অভিষেকের ফ্ল্যাটটি ৭ হাজার ৫২৭ স্কয়ার ফুট আয়তনের। মুম্বাইয়ের ওয়ার্লির ওবেরয় ৩৬০ ওয়েস্টের ৩৭ তলায় অবস্থিত ফ্ল্যাটটি।

Manual5 Ad Code

শহীদ কাপুর এই আবাসনেই ৫৬ কোটি টাকায় একটি ফ্ল্যাট কেনেন। অক্ষয় কুমার নিজের অ্যাপার্টমেন্টের জন্য  ৫২.৫ কোটি টাকা খরচ করেছেন।

Manual1 Ad Code

বিয়ের পর থেকে অভিষেক ও ঐশ্বরিয়া অভিতাভ ও জয়ার সঙ্গেই থাকেন। ‘জলসা’ই তাদের স্থায়ী ঠিকানা। এই ফ্ল্যাটটি বিনিয়োগ হিসাবেই কিনেছিলেন তারকা দম্পতি, সেখানে বসবাসের কোনো পরিকল্পনা শুরু থেকেই ছিল না দুজনের।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code