শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ শুক্রবার (১৯ নভেম্বর) বছরের শেষ এবং এ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হবে পৃথিবীবাসীর। তবে এটা আংশিক চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস নয়। ঢাকা পড়বে চাঁদের ৯৭ শতাংশ।

নাসার তরফে জানানো হয়েছে, চন্দ্রগ্রহণটি চরম অবস্থায় পৌঁছাবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।

Manual3 Ad Code

চন্দ্রগ্রহণ থাকবে সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। যা ২০০১ থেকে ২১০০ সালের মধ্যে হতে যাওয়া সব চন্দ্রগ্রহণের মধ্যে দীর্ঘতম। বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল ২৬ মে। এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে। চলতি শতকে সব মিলিয়ে ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে।

Manual8 Ad Code

আশ্চর্য এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। আমেরিকার ৫০টি প্রদেশ ও মেক্সিকো থেকে গ্রহণের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন মহাকাশপ্রেমীরা। এছাড়াও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকে সেই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

Manual4 Ad Code

ওইদিন পৃথিবী চলে আসবে সূর্য ও চাঁদের মাঝখানে। পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ায় শুরু হবে গ্রহণ। কেবল ১৯ তারিখ নয়, টাইম জোনের হিসাবে পৃথিবীর কিছু দেশে গ্রহণ দেখা যাবে ১৮ তারিখে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code