

মাহবুবুর রহমান : জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা, ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীয় ঐক্য ফ্রন্টের মৌলভীবাজার-২ আাসনে বিজয়ী এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ৭ মার্চ বৃহস্পতিবার শপথ গ্রহণ করে সন্ধায় সংসদ অধিবেশনে যোগদান করেছেন। জাতীয় ঐক্য ফ্রন্টের বিজয়ী সংসদ সদস্য বৃহস্পতিবার বেলা ১১ টায় শপথ নেন। জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার দপ্তরে সুলতান মনসুর কে শপথ বাক্য পাঠ করান। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়ে সুলতান মনসুর বলেন জয় বাংলা জয় বঙ্গ বন্দু প্রশ্নে তিনি কখনওই আপোশ করেননি। এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ শপথ গ্রহণ করায় বিএনপি এবং জাতীয় ঐক্য ফ্রন্ট নেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও তাঁর সংসদীয় আসনের জনগণ এটিকে স্বাগত জানিয়েছেন। মুজিব কোট গায়ে দিয়ে বিজয়ী এমপি সুলতান মোহাম্মদ মনসুর সপথ নেয়ায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদীয় এলাকার নেতা কর্মীদের উচ্চাশ প্রকাশ করতে দেখা গেছে। জয় বাংলা জয় বঙ্গ বন্ধু জয় ধানের ছড়া স্লোগান দিয়ে নির্বাচনী প্রচারণা চালানো সুলতান মোহাম্মদ মনসুর আহমদ শপথ নেয়ায় অভিনন্দন জানিয়েছেন হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাছিত বাচ্চু। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক স্থানীয় বিএনপি নেতাও এ প্রতিবেদকের সাথে আলাপ কালে শপথ এর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে স্থানীয় আওয়ামী লীগের বিরাট অংশ সমর্থন দিয়ে আশা নেতারাও শপথ নেয়ায় অভিনন্দন জানিয়েছেন ।
কুলাউড়া উপজেলা বিএনপির এক নেতা টেলিফোনে এ প্রতিবেদককে জানিয়েছেন জাতীয় সংসদে প্রকৃত রাজনীতিবিদদের সংখ্যা যখন দিন দিন কমছে তখন সুলতান মনসুরদের মতো পোড় খাওয়া রাজনীতিবিদের জাতীয় সংসদে সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাঁর এ সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানাই।