শরণখোলায় শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলায় দুই শিক্ষকের নামে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। রোববার দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মাববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহন করেন।
শিক্ষক নেতারা বলেন, রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ ও সহকারী শিক্ষক মোঃ শাহিনুজ্জামনের বিরুদ্ধে দায়ের করা ছাত্রীকে যৌন হয়রানীর মামলা মিথ্য ও ষড়ন্ত্রমূলক। মামলা প্রত্যাহারের দাবীতে আগামি তিন দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে। এর মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শরণখোলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ বিএসসি, রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুলের অভিভাবক বিএনপি নেতা খান মতিয়ার রহমান, অভিভাবক মোঃ গিয়াস উদ্দিন, মাতৃভাষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিয়ার রহমান, আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হাওলাদার, মাদরাসা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরোয়ার, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য গত ১৮ জানুয়ারী রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুলের ১০ম শ্রেনীর এক ছাত্রী যৌন হয়রানীর অভিযোগ তুলে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। ওই অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ ও সহকারী শিক্ষক মোঃ শাহিনুজ্জামনের নামে ২৪ জানুয়ারী থানায় মামলা করেন ওই ছাত্রীর মা নাছরিন সুলতানা রুবি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code