শর্ত পূরণ হলে শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমারা রাশিয়ার নিজের শস্য রফতানির বিষয়ে শর্ত পূরণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণসাগরীয় শস্যচুক্তিতে ফিরবে রাশিয়া। বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

২০২২ সালের জুলাই মাসে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি স্বাক্ষর হয়েছিল। এই চুক্তির অধীনে ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর থেকে নিরাপদে শস্য রফতানির অনুমতি পেয়েছিল। গত মাসে রাশিয়া এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করা নেয়। মস্কোর অভিযোগ, পশ্চিমারা রাশিয়ার শস্য ও সার রফতানিতে বাধা সৃষ্টি করছে।

Manual1 Ad Code

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, শস্যচুক্তিতে রাশিয়ার শর্ত পূরণে অগ্রগতির ঘাটতি রয়েছে বলে তুলে ধরা হয়েছে। এর ফলে চুক্তির মেয়াদ বাড়ানো অর্থহীন হয়ে পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code