শহিদ ফিলিস্তিনিদের কবরস্থান গুঁড়িয়ে দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম আলেমরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসার পাশে ইহুদিদের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবরস্থান গুঁড়িয়ে দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম আলেমরা।

 

 

অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরনো শহরে আল-ইউসুফিয়া নামে প্রাচীন ওই মুসলিম কবরস্থানটি সম্প্রতি গুঁড়িয়ে দেয় ইহুদিবাদী ইসরাইল। খবর আলজাজিরার।

সোমবার ন্যক্কারজনক এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনি আলেমদের সংগঠন প্যালিস্টিনিয়ান মুসলিম স্কলারস অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে আলেমরা বলেছেন, ইহুদি বর্ণবাদীরা মুসলিমদের আবেগের প্রতি সামান্যতম সম্মান দেখায়নি। তাদের বর্বরতার মাত্রা দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে।

Manual5 Ad Code

জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসার পাশের ওই কবরস্থানটি সম্প্রতি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী।

Manual2 Ad Code

এখানে ইসরাইলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়। ইসরাইল সরকার পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ আল-আকসার পাশে ওই মুসলিম কবরস্থানটি গুঁড়িয়ে দেয়।

এ সময় অসংখ্য কঙ্কাল কবর থেকে বের হয়ে পড়ে থাকে। এ ঘটনার প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এ সময় তারা এগুলো কুড়িয়ে সমাহিত করার চেষ্টা করেন।

ইসরাইলের সঙ্গে ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহিদ হয়েছিলেন, আল-আকসার পাশে আল-ইয়ুসুফিয়া নামে বহু পুরনো মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল।

Manual8 Ad Code

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে ইহুদিবাদী এ দেশটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code