শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ভারেজ প্রভিন্স বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইতালি প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ভারেজ প্রভিন্স বিএনপি ইতালি। শনিবার স্থানীয় একটি হলরুমে আলোচনা সভার শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত ও মরহুম জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা বিশেষ মোনাজাত করেন মিজান আহমেদ।

Manual3 Ad Code

ভারেজ প্রভিন্স বিএনপি নেতা আক্তার খান এর সভাপতিত্বে শাহীন মাহমুদ ও আলমাস মোল্লা রনির যৌথ পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারেজ বিএনপির মাহবুব আলম সেলিম ,আনিসুর রহমান শিমুল ,এনামুল হক রিপন ,রিয়াজ উদ্দিন স্বপন ,সর্দার মামুন ,খান সাইদুর ,আব্দুর রহিম চৌধুরী নয়ন.
দোয়া মাহফিলের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন আতিক মোড়ল ,মহিউদ্দিন ,দিপু শিকদার ,আজিম বেপারী ,রুবেল আহমেদ ,আতিয়ার উদ্দিন ,আলী হোসেন ,মেহেদী হাসান সহ ভারেজ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের আত্মজীবনী উপর আলোচনা করেন এবং দলের জন্য জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকদের একযোগে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রবাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code