শাবানেই ফুটে উঠুক রমজানের আলো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

হিজরি বছরের নবম মাস রমজান। এ মাস বছরে একবারই আসে। এ মাসকে আলোকিত করতে রহমত বরকত মাগফেরাত ও নাজাত লাভে শাবান মাসেই ইবাদত-বন্দেগির মাধ্যমেই আলোর মশাল জালায় মুমিন মুসলমান।

Manual1 Ad Code

কেননা বিশ্বনবির প্রতি অগাধ প্রেম ও ভালোবাসা প্রদর্শনের মাস শাবান। সুন্নাতের অনুসরণে এ মাসে ইবাদতের মশাল জ্বালালে মুমিন মুসলমান পাবে বিশ্বনবির ভালোবাসা আর জান্নাতে হতে পারবে তার সঙ্গী। হাদিসে তেমনি নির্দেশনা এসেছে-
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন, ‘হে ছেলে! যদি পারো এভাবে সকাল ও সন্ধ্যা অতিবাহিত করো, যেন তোমার অন্তরে কারও প্রতি প্রতিহিংসা বা বিদ্বেষ না থাকে। তবে তাই করো।’

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

অতপর বললেন, ‘এটাই আমার সুন্নত বা আদর্শ। যে ব্যক্তি আমার সুন্নত অনুসরণ করল, সে প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসল; যে আমাকে ভালোবাসল, সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে।’ (মিশকাত, তিরমিজি)

রমজানের আলোর মশাল জ্বালাতে শাবন মাস জুড়ে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণ করতে নফল ইবাদত-বন্দেগি ও রোজায় অতিবাহিত করা জরুরি। যেমনটি নির্দেশনা দিয়েছেন বিশ্বনবি।

শাবান মাসজুড়ে মুমিন মুসলমানের ইবাদত-বন্দেগি দেখে যেন কেউ বুঝতে না পারে এটি কি রমজান না শাবান মাস। যেমনিভাবে বিশ্বনবি শাবান মাসে রোজা রাখা শুরু করলে মনে হতো যে তিনি আর রোজা ভাঙবেন না।

আবার নামাজ পড়া দেখলে মনে হতো যে তিনি মনে হয় আর নামাজ ছাড়বেন না। লাগাতার নামাজেই জীবন কাটিয়ে দেবেন। হাদিসে এসেছে-
– হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শাবান ও রমজান মাস ছাড়া অন্য কোনো দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি। (আবু দাউদ)
– হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শাবান মাসের মতো এত অধিক (নফল) রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। এ মাসের অল্প কয়েক দিন ছাড়া বলতে গেলে সারা মাসই তিনি রোজা রাখতেন।’ (তিরমিজি)
– হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হল, রমজানের পরে কোন্ মাসের রোজা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ? উত্তরে তিনি বলেন, রমজানের সম্মানার্থে শাবানের রোজা।’ (তিরমিজি|)

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code