শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লেখক:
প্রকাশ: ২ years ago
?????????????????????????????????????????????????????????

Manual5 Ad Code

দেশব্যাপী গুম-গ্রেপ্তারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্র-জনতা হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে অস্ত্রের মুখে মিথ্যা বিবৃতি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাবিপ্রবির সাধারন শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুলাই) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে কিছুক্ষন বিক্ষোভ মিছিল করে প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

Manual2 Ad Code

সমাবেশে শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি পাঠ করিয়ে এই স্বৈরাচার সরকার আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছে। কিন্তু যতদিন পর্যন্ত আমাদের একজন ভাইও বেঁচে থাকবে ততদিন এই স্বৈরাচার সরকারের কোন ছলচাতুরী কাজে আসবে না।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, যারা আবু সাঈদ ভাইকে, বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই রদ্রসহ সকল সহযোদ্ধা ভাইদের গণহারে হত্যা করেছে তাঁদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা খুনির কাছে খুনের বিচার চাই না। খুনির কাছে খুনের বিচার চাওয়ার জন্য আসি নাই। জহির রায়হানের আরেক ফাল্গুনে বলা হয়েছে, ‘কারাগার বড় করুন, আসছে ফাগুনে আমরা দ্বিগুন হব। আমরা বলে দিতে চাই সারা বাংলাদেশ কারাগার বানিয়ে ফেলো।’

ফয়সাল বলেন, যদি আমাদের নয় দফা দাবি সরকার মেনে না নেয় শিক্ষার্থীরা একদফা দাবি দিতে বাধ্য হবে। একদফা দাবি দিলে আর পালানোর সুযোগ পাবেন না।

বিক্ষোভ সমাবেশে সিলেটের এমসি (মুরারিচাদ) কলেজের শিক্ষার্থী তাঞ্জিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন গন আন্দোলনে পরিনত হয়েছে। শ্রমজীবী থেকে ৪ বছরের শিশু পর্যন্ত এই আন্দোলনে শহীদ হয়েছে। যতদিন প্রত্যেকটি হত্যার হিসাব দেওয়া না হবে আমাদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন চলবে।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ”খুন হয়েছে আমার ভাই, পুলিশ তোদের রক্ষা নেই, ‘আমার ভাই মরল কেনো প্রশাসন জবাব চাই, ‘ক্যাম্পাসে পুলিশ কেনো, প্রশাসন জবাব চাই, ‘আমার ভাই শহীদ কেনো, প্রশাসন জবাব চাই, ‘আবু সাঈদ শহীদ কেনো, প্রশাসন জবাব চাই,’ ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, স্বৈরাচরের গদিতে আগুন জ্বালাও একসাথে, ‘এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, এরকম নানা প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

বিক্ষোভ মিছিলে শাবিপ্রবির পাশাপাশি সিলেটের মুরারিচাদ কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সরকারি কলেজ, মদনমোহন কলেজ সহ নানান প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code