শাহজাদপুর পেঁয়াজের বাজার মনিটরিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সিরাজগঞ্জ প্রতিনিধি :

Manual8 Ad Code

শাহজাদপুর পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি পাওয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে শাহজাদপুর ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ হোসেন পৌর এলাকার দ্বারিয়াপুর বাজার ও হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নের বিভিন্ন কাঁচাবাজার মনিটরিং করেন। এসময় স্থানীয় ব্যবসায়ীদের পেঁয়াজ কেনার চালান দেখেন। এসময় তিনি বলেন, আপনারা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করবেন না। সঠিক দামে বিক্রয় করবেন। কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে জেল ও জরিমানা প্রদান করা হবে। পরে তিনি হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নের ডায়া ও নগরডালা বাজার পরিদর্শন করেন।
অপরদিকে, ভ্রাম্যমান আদালতের বাজার পরিদর্শনে ৯০ টাকা কেজির পেঁয়াজ হঠাৎ করেই ব্যবসায়ীরা কেজিতে ১০ টাকা কমিয়ে পেঁয়াজ বিক্রি করে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মাসুদ হোসেন জানান, জনগণের কাছ থেকে যেন ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করে। এজন্য প্রতিদিন আমাদের অভিযান চলবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code