শাহজালাল বিমানবন্দরে প্রতিদিন ৮ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টা বন্ধ থাকবে। এ সময় কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না।

Manual2 Ad Code

 

 

সংস্কারের কাজের জন্য এই সময়ে রানওয়ে বন্ধ থাকবে বলে বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

Manual4 Ad Code

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। ট্যাক্সিওয়ে বানানোর কাজ চলবে রাতে। তাই রাতে রানওয়ে বন্ধ থাকবে।

Manual7 Ad Code

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, প্রতিদিন আট ঘণ্টা করে রানওয়ে বন্ধ থাকাকালীন কোনো ফ্লাইট জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে।

Manual4 Ad Code

এ জন্য শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সময়ে এই পরিবর্তন আনা হয়।

উল্লেখ্য, প্রতি বছর নভেম্বর মাসে শীতকালীন ফ্লাইট সূচি অনুসরণ করা হয়। কারণ এই সময় রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। ফলে রানওয়ে ‘ভিজিবিলিটি’ কম থাকে। এতে উড়োজাহাজের অবতরণে সমস্যা হয়। যদি এই সময়ে কোনো ফ্লাইট জরুরি অবতরণ করার প্রয়োজন হয়, তাহলে ফ্লাইটটি অন্য কোনো বিমানবন্দরে পাঠাতে হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code