শিক্ষার্থীদের অনলাইন পড়ালেখা সহজ করবে প্যাড ৫ ট্যাব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ অনলাইনে ক্লাসসহ শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে উন্নত কনফিগারেশনের ট্যাবলেট বাজারে এনেছে শাওমি। নতুন ট্যাবলেটটি হলো শাওমি প্যাড ৫।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর বিশ্বজুড়ে আবারও বেড়েছে সংক্রমণ। অনেক দেশ এরইমধ্যে নতুন করে লকডাউন আরোপ করেছে। বাংলাদেশেও করোনা শনাক্ত গত কয়েক দিনে বাড়ছে। এমন পরিস্হিতিতে শিশুদের নিরাপদ রাখতে আবার হয়ত চালু হবে অনলাইন ক্লাস। এই সময়ে শিক্ষার্থীদের জন্য শাওমি প্যাড ৫ ট্যাবটি ঘরে বসেই ক্লাসরুমের উত্পাদনশীলতা বাড়ানোর একটা সহায়ক ডিভাইস হতে পারে।

Manual3 Ad Code

ট্যাবটিতে রয়েছে ১১ ইঞ্চির ডাব্লিউকিউএইচডি প্লাস ১২০ হার্জ ডিসপ্লে। এটি ব্যবহারকারীকে দেবে ডিটেইল কনটেন্টসহ ছবি এবং ন্যাচারাল কালার। আপনার পড়াশোনা, কাজ, বিনোদন এবং সবকিছুই একসঙ্গে পাবেন শাওমি প্যাড ৫ ট্যাবলেটে। এতে থাকছে ৭ ন্যানোমিটারের হাই-পারফরম্যান্স কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর। এর সর্বোচ্চ ক্লকস্পিড ২.৯৬ গিগাহার্জ। ট্যাবটিতে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৮৭২০ এমএএইচের ব্যাটারি। ভিডিও কনফারেন্সে সাপোর্ট করবে ১০৮০ পিক্সেল রেজুলেশনের ভিডিও। ট্যাবটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা।

Manual3 Ad Code

বাংলাদেশে দুটি কালার কসমিক গ্রে এবং পিয়ারেল হোয়াইট ভ্যারিয়েন্টে শাওমি প্যাড ৫ পাওয়া যাচ্ছে। দেশের সব অথরাইজড শাওমি স্টোরে ট্যাবলেটটির খুচরা মূল্য ৬+১২৮ জিবি ৩০ হাজার ৯৯৯ টাকা এবং ৬+২৫৬ জিবি ৩৩ হাজার ৯৯৯ টাকা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code