শিক্ষার্থী ১৫০, পরীক্ষায় ১৬ জন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code
Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের অন্তত ১৩৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। রোববার বেলা ১১টায় ওই বর্ষের পরিবেশ অর্থনীতি বিষয়ে ৪০৫ নম্বর কোর্সের পরীক্ষা ছিল। তবে পরীক্ষা দিয়েছেন মাত্র ১৬ জন।

Manual1 Ad Code

Manual5 Ad Code

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, তাঁদের বর্ষে শিক্ষার্থী আছেন ১৫০ জনের মতো। কিন্তু বেশ কয়েকজনের জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে। এ কারণে পরীক্ষা কমিটির সভাপতির কাছে পরীক্ষাটি স্থগিতের দাবি জানানো হয়। কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় যাঁরা অংশ নিতে পারেননি, তাঁরা এ নিয়ে চিন্তিত।

Manual5 Ad Code

এ বিষয়ে চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল হোসাইন বলেন, ৪০ জনের মতো শিক্ষার্থী অসুস্থতার কথা বলে পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়েছিলেন। আরও ১১০ জন শিক্ষার্থী মতামত জানাননি। এ কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর পর মাত্র ১৬ শিক্ষার্থী অংশ নেন।

মোহাম্মদ আবুল হোসাইন আরও বলেন, সোমবার বিভাগের একটি সভা রয়েছে। এ সভায় পরীক্ষা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code