শিখদের বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

কানাডা অফিস: কানাডার রাজধানীতে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানপন্থি নেতা হরদ্বীপ সিং নিজ্জার হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কানাডিয়ান শিখরা। সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রায় ১০০ বিক্ষোভকারী ভারতের পতাকা পুড়িয়ে প্রতিবাদ করেন। সেখানে কথিত স্বাধীন খালিস্তানের হলুদ পতাকা উড়িয়েছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

কানাডা ও ভারতের কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই বিক্ষোভ করা হলো। গত সপ্তাহে কানাডায় নিজ্জার হত্যাকাণ্ডে ভারতকে কাঠগড়ায় তোলেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছিলেন, কানাডার নাগরিক নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের গুপ্তচরদের হাত থাকতে পারে। ট্রুডোর অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এর জের ধরে অটোয়া ও নয়াদিল্লিতে কূটনীতিক বহিষ্কার, বাণিজ্য আলোচনা স্থগিত, ভারতের কানাডায় ভ্রমণ সতর্কতা জারি এবং কানাডার নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়া সাময়িক স্থগিত করা হয়েছে।

Manual8 Ad Code

কানাডায় প্রায় ৭ লাখ ৭০ হাজার শিখের বসবাস। পাঞ্জাবের বাইরে শিখদের সবচেয়ে বেশি বসবাস কানাডায়। সাম্প্রতিক বছরগুলোতে খালিস্তানপন্থি শিখদের কর্মকাণ্ড অনেক বেড়েছে। এতে কানাডার প্রতি অসন্তুষ্ট ভারত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code