শিগগিরই ঢাকা-শিলিগুড়ি ট্রেন চালু: শ্রিংলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানান যে শিগগিরই বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চালু হবে। দার্জিলিং -এ একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই কথা জানান। হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “ঢাকা ও শিলিগুড়ির মধ্যে রেল পরিসেবা চালুর চেষ্টা করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই বিষয়ে ঘোষণাও করা হবে।” তিনি আরও বলেন, “দ্রুত এই ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। চিলাহাটি থেকে হলদিবাড়ি পর্যন্ত যে রেল চলাচল শুরু হয়েছে, তার ফলে এই নতুন রুটের কাজে আরও সুবিধা হবে। উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করা অত্যন্ত জরুরি। এর ফলে পণ্য পরিবহনে অনেক নতুন সুযোগ তৈরি হবে। প্রাথমিকভাবে ফ্রেট ট্রেন হিসাবে এই পরিসেবা চালু হলেও আগামি দিনে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলও শুরু করা হবে।”

Manual6 Ad Code

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আগামি দিনে আরও ট্রেন করা হবে বলে জানান শ্রিংলা। তিনি বলেন, “আপাতত দুই দেশের মধ্যে ঢাকা থেকে কলকাতা এবং খুলনা থেকে কলকাতা পর্যন্ত দুটি ট্রেন চলে। ঢাকা ও শিলিগুড়ির মধ্যে সরাসরি রেল চালু হলে উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এছাড়াও বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন। তাদের যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেবে এই নতুন রুটের ট্রেন।”

Manual8 Ad Code

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের মধ্যে মোট পাঁচটি ট্রেন চালু রয়েছে। ৫৬ বছর পর এ বছরের ১ আগস্ট থেকে বাংলাদেশের চিলাহাটি থেকে আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের অধীনে হলদিবাড়ি পর্যন্ত ফ্রেট ট্রেন চালু হয়েছে।

Manual5 Ad Code

এর আগেও হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছিলেন যে বাংলাদেশের আখাউরা থেকে ত্রিপুরার আগরতলা অবধি ট্রেন চালুর জন্য নতুন লাইন পাতার কাজ শুরু হয়েছে। সড়ক পথে যোগাযোগের জন্য ঢাকা থেকে শিলং এবং ঢাকা থেকে আগরতলা হয়ে কলকাতা দুটি রুটে বাস চালু হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code