শিগগিরই পরিস্থিতির উন্নতির আশা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: ফের এলএনজি সরবরাহ শুরু করেছে পেট্রোবাংলা। মহেশখালিতে থাকা সামিটের এলএনজি টার্মিনাল থেকে সোমবার (১৫ মে) সন্ধ্যায় ২৮০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, ঝড়ে যাতে টার্মিনালগুলো ক্ষতিগ্রস্ত না হয় এজন্য পাইপলাইন খুলে রেখে গভীর সমুদ্রে জাহাজগুলো পাঠানো হয়েছিল। এখন পানি স্থির হয়ে আসছে। ডুবুরিরা পাইপলাইন জুড়ে দিলেই সরবরাহ শুরু হবে। এজন্য বিশেষ দক্ষতাসম্পন্ন ডুবুরি দরকার বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর সব ভাসমান টার্মিনাল এভাবেই রাখা হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যা সাময়িক বলে জানান প্রধানমন্ত্রী।

Manual2 Ad Code

এদিকে আরপিজিসিএল এর একজন কর্মকর্তা জানান, আপাতত একটি টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে। তবে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গভীর সমুদ্র থেকে রওনা দিয়েছে। সেটি মঙ্গলবার (১৬ মে) মহেশখালি এসে পৌঁছাবে। পাইপলাইনের সঙ্গে জুড়ে দিলেই সেখান থেকেও এলএনজি সরবরাহ শুরু হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code