শিশুর সঙ্গে বাইডেনের খুনসুঁটি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ফের সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হেলসিঙ্কি বিমানবন্দরে এক ছোট্ট শিশুর সঙ্গে বাইডেনের ‘খুনসুঁটির’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার হেলসিঙ্কি থেকে বিদায় নেওয়ার সময় বাইডেন সেখানে বিমানবন্দরে দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানেই এক মায়ের কোলে থাকা শিশুর সঙ্গে বাইডেনের উদ্ভট আচরণ দেখা যায়। খবর ফক্স নিউজের।

Manual7 Ad Code

ভিডিওতে দেখা যায়, বাইডেন ওই মায়ের কোলে থাকা বাচ্চাকে হাঁসানোর চেষ্টা করছিলেন। এ জন্য তিনি শিশুটির কাঁধে মুখ রাখেন এবং কামড়ানোর ভান করতে থাকেন। এ ছাড়া তিনি মুখও ভেংচি করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code