শীতের শাকসবজিতে হোক রূপচর্চা 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

লাইফস্টাইল ডেস্কঃ শীত মানেই পিঠে-পুলি আর রঙিন শাকসবজির সমাহার। তবে সেই সাথে কিন্তু ত্বকের রুক্ষতাও জানান দেয়। তাই হাজারটা প্রসাধনীর জোগাড় শুরু হয়ে যায়। কিন্তু আপনি জানেন কি শীতের সময়ে হাতের কাছে যেসব শাকসবজি পাওয়া যায় এগুলোর মধ্যে বেশ কিছু শাকসবজি আপনি রূপচর্চার জন্য ব্যবহার করতে পারেন। কি অবাক হলেন? চলুন জেনে নেই কিভাবে শীতের শাকসবজিতে রূপচর্চা করবেন:

Manual6 Ad Code

লেটুস পাতা

শরীরের জন্য লেটুস পাতা খাওয়া অনেক বেশি উপকারী। খাদ্যতালিকায় যেমন লেটুস পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রূপচর্চায় ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীর রূপচর্চায়ও লেটুস পাতা ব্যবহার হয়ে থাকে। এক কাপ পরিমাণ পরিষ্কার পানিতে কয়েকটি লেটুস পাতা ফুটিয়ে ঠাণ্ডা করে পানি ছেঁকে নিয়ে তার সাথে আধা চা চামচ গোলাপ পানি মিশিয়ে নিতে হবে। এবারে এ পানি সমস্ত মুখে, গলায় আর হাতে পায়ে লাগিয়ে আধা ঘণ্টা বসে থাকতে হবে। তারপর অল্প গরম পানিতে হাত, মুখ, গলা ও পা ধুয়ে ফেলতে হবে। এবারে ঠাণ্ডা পানিতে পুনরায় সমস্ত স্থান ধুয়ে নিলে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ।

টমেটো

Manual6 Ad Code

শাকসবজির মধ্যে টমেটোর জনপ্রিয়তা বরাবরই জনপ্রিয়তার তুঙ্গে। কখনো তরকারিতে সহায়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে, কখনো সালাদ হিসেবে। স্বাস্থ্য রক্ষায়ও রূপচর্চায়ও কিন্তু টমেটোর ভূমিকা কম নয়। ত্বক শুষ্ক অথবা কালচে হয়ে গেলে, সেখানে টমেটোর রস মাখলে উপকার পাওয়া যায়। এজন্য টমেটো কেটে নিয়ে শুষ্ক এবং কালচে হয়ে যাওয়া স্থানে অর্থাৎ মুখ, হাত পায়ে ১৫-২০ মিনিট ভাল করে ঘষে নিতে হবে এবং প্রায় ১৫-২০ মিনিট অপেক্ষা করে প্রথমে হাল্কা গরম এবং পরে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে।

Manual3 Ad Code

গাজর 

সুস্বাদু ও পুষ্টিকর সবজির মধ্যে গাজর অন্যতম। গাজর বিভিন্ন উপায়ে খাওয়া হয়ে থাকে। নারীর রূপচর্চায় গাজরের রস একটি বিশেষ উপকরণ। ত্বকের লাবণ্য বৃদ্ধিতে একটি গাজর পানিতে ধুয়ে পাটায় মিহি করে বেটে এর মধ্যে দু চা-চামচ দুধ এবং এক চা চামচ বেসন মিশিয়ে এই পেস্ট পুরো মুখে মেখে নিতে হবে। প্রায় ১০-১৫ মিনিট অপেক্ষা করে প্রথমে হাল্কা গরম পানিতে ও পরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। এভাবে নিয়মিত গাজরের পেস্ট মুখে মাখলে উপকার পাওয়া যায়।

বাঁধাকপি

Manual5 Ad Code

শীতের সময় সবজি হিসেবে বাঁধাকপির জুরি মেলা ভার। কিন্তু বাঁধাকপিই যে আবার রূপচর্চায় ব্যবহার হতে পারে তা হয়তোবা অনেকে জানেনই না। মুখ কোমল ও মসৃণ রাখতে বাঁধাকপির পেস্ট ব্যবহার করা যায়। এজন্য বাঁধাকপি বেটে রস বের করে পরিমাণমত রস নিয়ে তাতে আধা চা-চামচ ইস্ট, এক চা- চামচ মধু মিশিয়ে গণ পেস্ট বানিয়ে সারা মুখে মেখে ১৫-২০ মিনিটে অপেক্ষা করে প্রথমে হাল্কা গরম ও পরে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এই পেস্ট ব্যবহার ত্বকের লাবণ্য বজায় থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code