শুকিয়ে যাওয়া নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গ্রীষ্মে ইউরোপজুড়ে তাপদাহ শুধু যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ও ফসলের ক্ষেত পুড়িয়ে দিয়েছে তা নয়, এতে ইতালির পো নদীর পানি এতই কমে গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি বোমা উদ্ধার করা হয়েছে। রবিবার সেনাবাহিনীর বিশেষজ্ঞরা উদ্ধারকৃত বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছেন। বোমাটির ওজন ৪৫০ কেজি। ২৫ জুলাই ইতালির উত্তরের শহর মানতুয়ার কাছে বোরগো ভিরজিলিও গ্রামের কাছে বোমাটি উদ্ধার করা হয়। কর্নেল মারকো নাসি বলেন, খরায় পো নদীর পানি কমে যাওয়াতে এক জেলে বোমাটি দেখতে পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code