শুধু তিন তাকবিরে জানাজা নামাজ শেষ করলে করণীয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: কোনও মুসলমান ইন্তেকাল করলে অপর মুসলমানের ওপর কয়েকটি দায়িত্ব বর্তায়। এর একটি হলো জানাজা নামাজ আদায় ও জানাজা বহন করা। মৃতের রুহের মাগফেরাত কামনায় তার মৃতদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে নামাজ ও দোয়া করাকে জানাজার নামাজ বলা হয়। শরীয়তের দৃষ্টিতে জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া।

Manual7 Ad Code

কারো ইন্তেকালের পর মহল্লার সবাই অথবা বাড়ির দুয়েকজন মিলে আদায় করে নিলে সবার পক্ষ থেকে ফরজে কেফায়ার বিধান আদায় হয়ে যায়। আর মহল্লার কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। তাই জীবিতদের জন্য মৃত ব্যক্তির জানাজার নামাজে অংশ নেওয়া উচিত।

Manual4 Ad Code

জানাজার নামাজের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনও মুসলমানের জানাজায় শরিক হয়ে নামাজ পড়ে এবং তাকে কবরও দেয় সে দুই কিরাত নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, সে এক কিরাত নেকি পাবে। সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহকে (সা.) জিজ্ঞাসা করলেন, দুই কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমান নেকি।’

Manual4 Ad Code

-(বুখারি : ৪৭; মুসলিম : ৯৪৫; তিরমিজি : ১০৪০; নাসায়ি : ১৯৯৪; আবু দাউদ : ৩১৬৮; ইবনে মাজাহ : ১৫৩৯)

কেয়ামতের দিন যখন আল্লাহ তায়ালা সবার হিসেবের খাতা খুলবেন, তখন নেক আমলই কাজে আসবে। তাই নেকি অর্জনের কোনও সুযোগই হাত ছাড়া করা উচিত নয়। প্রত্যেকটি কাজ ও আমলের যেমন ভিন্ন ভিন্ন নিয়ম আছে, জানাজা নামাজেরও একটি স্বতন্ত্র পদ্ধতী আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code