শুল্ক কমলো চালের, বাড়লো পেঁয়াজের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের বাজারের ঘাটতি মেটাতে চালের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। অন্যদিকে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত থাকায় আমদানি নিরুৎসাহিত করতে পেঁয়াজের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (কাস্টমস) থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে এই শুল্ক পরিবর্তন কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সব ধরনের চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে। ফলে এখন থেকে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক দিতে হবে ব্যবসায়ীদের।চালের শুল্ক কমানো সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির আগে প্রতি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রজ্ঞাপন বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। চালের শুল্ক হ্রাস ও পেঁয়াজে বাড়তি শুল্ক আরোপের এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code