শেখ আলিউর রহমান ওবিই নাইটহুড স‍্যার সম্মাননা লাভ করায় লন্ডনে সংবর্ধনা প্রদান

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম:

Manual1 Ad Code

লন্ডনঃ বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট টি এস্কচেনজ এর স্বত্বাধিকারী শেখ আলিউর রহমান ওবিই ফিলিপাইনের পক্ষ থেকে নাইটহুড স‍্যার সম্মাননা লাভ করায় লন্ডনে সংবর্ধনা প্রদান করা হয়।ড. জাকির খান, সাবেক স্পিকার আহবাব হুসেইন এবং সাংবাদিক মুস্তাক আলী বাবুলসহ বন্ধু মহলের আয়োজনে গত ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের গিল্ডহল চেম্বার রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ড. জাকির খান এবং সাবেক কাউন্সিলর আহবাব হুসেইনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা লন্ডন সিটি কাউন্সিলের কাউন্সিলর মনসুর আলী। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাহগির বকত ফারুক, ইয়াওর খান, বশির আহমেদ,জি এল এ মেম্বার উমেশ দেশাই,দেলওয়ার হোসেন,আজিজ চৌধুরী, আজিজুর রহমান, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুন্নু,ওবিই ,সাবেক মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী,সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম, সাবেক স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া, কাউন্সিলর ফয়জুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল হাই,মোহাম্মদ

নাজিমুদ্দিন,পারভেজ কুরেশী,ছাব্বির করিম,হেলেন ইসলাম, সুবহান আলী বাড়ি,আবুল বাছির প্রমুখ সহ অনেকে।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা স‍্যার উপাধি লাভ করায় ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।উল্লেখ্য বৃটিশ বাংলাদেশী বংশোদ্ভূত শেখ আলিউর বহির্বিশ্বে চা শিল্পের উন্নয়নে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন।বাংলাদেশ সহ বিভিন্ন দেশের চা শ্রমিকদের মজুরী জীবন যাপনের মান উন্নয়নে ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠানে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ফ্রিডম ফিফটি ও আয়োজক বন্ধু মহলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code