শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে গুলি চালানো হয়: সিআইডির ফরেনসিক রিপোর্ট

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য প্রদানকালে সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রোকোনুজ্জামান জানান, শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মধ্যকার ফোনালাপের অডিও বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, ‘সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, নারী কণ্ঠস্বরটি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আর পুরুষ কণ্ঠটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের।’

রোকোনুজ্জামান গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় ৪৯ নম্বর সাক্ষী হিসেবে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে এই জবানবন্দি দেন। সাক্ষ্য প্রদানের সময় ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট অডিও রেকর্ডও বাজানো হয়।

এর আগে সামাজিকমাধ্যম ও কিছু গণমাধ্যমে ফাঁস হওয়া ফোনালাপ থেকেও শেখ হাসিনার দেওয়া ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার’ ও ‘যেখানে পাওয়া যাবে সেখানেই গুলি’ করার নির্দেশের তথ্য উঠে আসে।

পনেরো বছর ক্ষমতায় থাকার পর দেশব্যাপী রক্তক্ষয়ী আন্দোলন এবং নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের মধ্য দিয়ে শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত এবং প্রায় ২০ হাজার আহত হন।

Manual5 Ad Code

একটি বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) গত ১৮ জুলাই শেখ হাসিনা ও তাপসের ফোনালাপ রেকর্ড করে। কলটিতে শেখ হাসিনা বলেন, ‘আমার নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়ে গেছে। আমি সরাসরি নির্দেশ দিয়েছি। এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে সেখানে গুলি করবে।’

তিনি আরও বলেন, ‘এটাই আমি বলেছি। আমি এতদিন তাদের থামিয়ে রেখেছিলাম … আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম।’

তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা আরও উল্লেখ করেন, হেলিকপ্টার ব্যবহার করে আন্দোলন দমন করা হচ্ছে।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘যেখানেই তারা কোনো সমাবেশ দেখবে, সেটা উপর থেকে, এখন উপর থেকে করা হচ্ছে, এটা ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় শুরু হয়ে গেছে। এটা শুরু হয়েছে। কিছু (বিক্ষোভকারী) সরে গেছে।’

Manual5 Ad Code

পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, উক্ত অডিওটি শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের ফোনালাপ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমনে গুলি চালানো হয়: সিআইডির ফরেনসিক রিপোর্ট
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code