শেখ হাসিনার সময়পযোগী প্রদক্ষেপে বাংলাদেশ অনেক ভালো -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নাছির উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) :

‘করোনা মোবাকেলায় শেখ হাসিনার সময়পযোগী প্রদক্ষেপের কারণে বিশে^র তুলনায় বাংলাদেশে করোনায় আক্রান্ত মত্যুর দিক থেকে অনেক ভালো আছে’ বলে মন্তব্য করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জনিয়ার মোশাররফ হোসেন এমপি। শনিবার ১৬ মে সকালে মিরসরাইয়ে করোনা পাদুর্ভাবে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে উপজেলাব্যাপী খাদ্য সহায়তা প্রদানের শুভ উদ্বোধনকালে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

এসময় তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী এখন অসহায়। আমেরিকার মত উন্নত একটি দেশ এই পরিস্থতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। যেখানে এই পর্যন্ত মারা গেছে প্রায় ৮৬ হাজার মানুষ, আর আমাদের দেশে মারা গেছে ২৯৮জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়পযোগী প্রদক্ষেপের কারণে বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছেন। অক্লান্ত পরিশ্রমের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, মিরসরাইয়ে সরকারি ত্রানের পাশাপাশি আওয়ামীলীগ নেতারাও ব্যক্তিগত ভাবে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। পুলিশ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে। আমি ব্যক্তিগভাবে দুই ধাপে ১২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। তৃতীয় ধাপেও দেয়ার চিন্তা ভাবনা রয়েছে।

Manual8 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ সভাপতি, সম্পাদকের মাধ্যমে বাড়ি বাড়ি এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।

Manual7 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভা মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু সহ জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code