শেখ হাসিনার সাক্ষাৎ না পাওয়ার খবর মনগড়া : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস গত চার মাস ধরে বারবার চেষ্টা করা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাননি বলে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে ‘মনগড়া’ হিসেবে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Manual5 Ad Code

গতকাল সাপ্তাহিক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ওই প্রতিবেদন সম্পর্কে এ মন্তব্য করেন।

অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আপনারা অবশ্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য দেখেছেন, যেখানে তিনি বলেছেন, এই অঞ্চলে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কে বাংলাদেশ রোল মডেল।’

Manual3 Ad Code

শ্রীবাস্তব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যতিক্রমী ঘনিষ্ঠ’ এবং উভয় দেশই তাদের সম্পর্ক গড়ার ক্ষেত্রে পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিকে উপলব্ধি করে।

ভারত বাংলাদেশকে ১০টি ‘সেকেন্ড হ্যান্ড’ ডিজেল লোকোমোটিভ দিয়েছে বলে একটি বাংলাদেশি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, ‘জরুরি প্রয়োজনে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে আমাদের মজুত থেকে এই লোকোগুলো সরবরাহ করা হয়েছে।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code