শেষ দিকের গোলে হেরে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: মেয়েদের বিশ্বকাপে গোলশূন্য ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ইতালি ও আর্জেন্টিনার ম্যাচ। কিন্তু হঠাৎ ওলটপালট হয়ে গেলো। বদলি নামা ক্রিস্টিয়ান গিরেল্লির হেড কাঁপালো জাল। শেষ দিকের গোলে ১-০ তে ইতালি হারালো আর্জেন্টিনাকে।

‘এফ’ গ্রুপের ম্যাচে নিউ জিল্যান্ডের ইডেন পার্কে দারুণ গতিতে শুরু হয়েছিল খেলা। মারিয়ান লোরোকুয়েত্তে অ্যাক্রোবেটিক শটে ইতালিকে সতর্ক করেন। তার ওই প্রচেষ্টা গোলবারের বাইরে দিয়ে যায়।

Manual3 Ad Code

ইতালি গোলমুখ খুলেছিল। কিন্তু আরিয়ানা কারুসোর লক্ষ্যভেদী শট বিফলে যায় অফসাইডের কারণে। আরেকবার ইতালিকে হতাশ করে অফসাইডের বাঁশি। ভ্যালেন্তিনা গিয়াসিন্তি ওইবার জালে বল জড়ান।

Manual1 Ad Code

বিরতির পর দুই দল ভালো কিছু সুযোগ পেলেও সফল হয়নি। তবে পরিসংখ্যান আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল। কারণ বিশ্বকাপে তাদের করা আগের পাঁচ গোলের সবগুলোই হয়েছিল দ্বিতীয়ার্ধে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code