শেষ মাঘেও বৃষ্টির দাপট : আবারও বাড়বে শীত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

মাঘের আছে মাত্র দুদিন। শীতের বিদায় বেলাতেও বৃষ্টিতে ভিজে যাচ্ছে দেশ। চলতি শীতের মৌসুমে ঝঞ্ঝার কারণে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে ঠাণ্ডা উত্তুরে হাওয়া। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দফায় দফায় কালো মেঘে ছেয়েছে আকাশ। গতকাল সকাল থেকে রাজধানীর আকাশের মুখ ভার হয়ে ছিল। সূর্যের দেখা মেলেনি। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায়। 

Manual4 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, যেহেতু ঠাণ্ডা ও ভারি বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তার কারণে রাতের বৃষ্টিপাত শুরুতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করলেও বর্তমানে বৃষ্টিপাতের মূল অংশ আবহাওয়ার পূর্বাভাস মডেল নির্দেশিত পথ থেকে কিছুটা দক্ষিণ দিকে সরে কুষ্টিয়া জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আজ বৃষ্টির পর কাল শনিবার থেকে আবারো শীত বাড়বে। কোথাও কোথাও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং তা দেশের অন্যত্র সামান্য কমতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এদিকে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সারাদেশেই বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি তুলনামূলকভাবে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল নাগাদ আবার শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।

Manual3 Ad Code

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্হান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্হান করছে। পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code