শেয়ারবাজারে বড় দরপতন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

অর্থনীতি ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর আগে নতুন বছরের প্রথম পাঁচ কার্যদিবস শেয়ারবাজার টানা ঊর্ধ্বমুখী থাকে। এতে বছরের প্রথম সপ্তাহেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ২৩০ পয়েন্ট বেড়ে যায়। আর বাজার মূলধন বাড়ে ১৫ হাজার ৮৩৫ কোটি টাকা। এ পরিস্থিতিতে বছরের দ্বিতীয় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৪ পয়েন্ট কমে ৬ হাজার ৯৩২ পয়েন্টে নেমেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ২ হাজার ৫৭৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে এক হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

Manual7 Ad Code

দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৪৬১ কোটি ৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় এক হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২২২ কোটি ৩৯ লাখ টাকা। বাজারটিতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৪৮টির। আর ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও চারটি কোম্পানির চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। এ চার কোম্পানির মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, বসুন্ধরা পেপার মিল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং রংপুর ফাউন্ড্রি। এ চার প্রতিষ্ঠানের শেয়ার দাম দিনের লেনদেন শুরুর অল্প কয়েক মিনিটের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এবং লেনদেনের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে। ফলে লেনদেনের প্রায় সম্পূর্ণ সময় ধরেই এ চার কোম্পানির বিক্রয় আদেশের ঘর শূন্য পড়ে থাকে।

Manual5 Ad Code

এদিকে সূচকের বড় পতনের বাজারে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১০৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮০ কোটি ৫৫ লাখ এবং তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি ১৯ টাকা। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-লাফার্জহোলসিম বাংলাদেশ, পাওয়ার গ্রিড, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার টেক এবং পেনিনসুলা চিটাগাং।

Manual3 Ad Code

একইদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code