৬ দিন পর প্রাণচাঞ্চল্য আখাউড়া বন্দর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধের পর বুধবার সকাল থেকে আখাউড়া বন্দর দিয়ে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য। এতে বন্দরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ছুটিতে থাকা কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন।

Manual5 Ad Code

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম যুগান্তরকে জানান, আখাউড়া-আগরতলা স্থলবন্দর ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছয় দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল।

আজ বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা মো. আবদুল হামিদ যুগান্তরকে জানান, দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে আটকেপড়া পাসপোর্টের যাত্রীরা পারাপার হচ্ছেন।

Manual1 Ad Code

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের উপসহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, সরকারি ছুটি শেষে বুধবার থেকে পুরোদমে আখাউড়া বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। বন্দর থেকে দ্রুত পণ্য পরিবহনে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাও দেয়া হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code