শ্বশুরবাড়ি এলাকা থেকে এসপি প্রলয়কে বদলি দাবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা। শুক্রবার ইসির সচিবালয়ে এ বিষয়ে লিখিত আবেদন করেন তারা।

Manual3 Ad Code

লিখিত ওই আবেদনে বলা হয়েছে, এসপি প্রলয় জোয়ারদারের শ্বশুরবাড়ি যশোরের মনিরামপুরে। এছাড়া স্থানীয় সংসদ-সদস্য পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য এসপির শ্বশুর হিসাবে এলাকায় পরিচিত।

Manual5 Ad Code

লিখিত আবেদনে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, বর্তমান সহসভাপতি গৌর কুমার ঘোষ, আইনবিষয়ক সম্পাদক সুব্রত ব্যানার্জি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার স্বাক্ষর করেছেন।

আবেদনে আওয়ামী লীগ নেতারা উল্লে­খ করেছেন, ‘পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার যশোরে প্রায় তিন বছর কর্মরত আছেন। তিনি নেত্রকোনা জেলার বাসিন্দা হলেও তার শ্বশুরবাড়ি মনিরামপুরে। এছাড়া তিনি যশোর-৫ মনিরামপুরের সংসদ-সদস্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের জামাই হিসাবে এলাকায় ব্যাপক পরিচিত। স্বপন কুমার ভট্টাচার্য এবারও একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আত্মীয়তার কারণ ছাড়াও বর্তমান যশোর-১ আসনের সংসদ-সদস্য আফিল উদ্দিনসহ অনেকের সঙ্গে তার ব্যক্তিপর্যায়ের সুসম্পর্ক রয়েছে, যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে বলে বেশির ভাগ মানুষ মনে করেন।’

আবেদনে আরও বলা হয়, ‘সম্প্রতি প্রলয় কুমার জোয়ারদার নিয়মিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। সাধারণত নিয়মিত পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পূর্ব পদে কর্মরত থাকেন না। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন জয়ী হতে না পারে, সেজন্য স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যশোর-৫ (মনিরামপুর)-সহ বেশির ভাগ আসনে। মনিরামপুরসহ যশোরের অন্যান্য আসনে ভোটারদের শঙ্কামুক্ত রেখে ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে এসপিকে বদলির আবেদন জানানো হয়েছে।

Manual6 Ad Code

এ বিষয়ে বক্তব্য জানতে যুগান্তর থেকে একাধিকবার এসপি প্রলয় কুমার জোয়ারদারের ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্যের ফোনে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

এদিকে ইসিতে আবেদনকারী মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জিএম মজিদ যুগান্তরকে বলেন, এসপি প্রলয় জোয়ারদার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ‘জামাই’ হিসাবে ব্যাপক পরিচিতি রয়েছে। স্বপন ভট্টাচার্য এবারও মনিরামপুরে নৌকার প্রার্থী। তার বিরুদ্ধে মনিরামপুরে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তাই মনিরামপুর আসনের ভোটাররা মনে করছেন, এসপি শেষ পর্যন্ত ভোটে স্বপন ভট্টাচার্যের পক্ষে প্রভাবিত করবেন। বিষয়টি নিয়ে ভোটারদের ইতোমধ্যে শঙ্কা তৈরি হওয়ায় আমরা এসপির বদলি চেয়ে আবেদন করেছি ইসিতে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code