শ্রমিক ইউনিয়ন গড়লেন গুগলের কর্মীরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  মার্কিন কোনও বিশালাকার প্রযুক্তি প্রতিষ্ঠানে এই ধরনের পদক্ষেপ বিরল। কর্মীরা বলছেন বৈষম্যমূলক কাজের পরিবেশ এবং অনলাইনে ঘৃণাবাদী বক্তব্যের মতো ইস্যুতে আরও জোরালোভাবে কথা বলার সুযোগ দেবে এই ইউনিয়ন। আর গুগল বলছে, সব কর্মীর সঙ্গে সরাসরি যুক্ত থাকা অব্যাহত রাখবে তারা। বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ইস্যুতে কর্মবিরতিসহ নানা পদক্ষেপ নিয়েছে কর্মীরা। কয়েক সপ্তাহ আগে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নৈতিকতা বিষয়ক এক কৃষ্ণাঙ্গ গবেষককে ছাঁটাই করে। তা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর কিছু দিনের মধ্যে অ্যালফাবেট ওয়ার্কাস ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code