শ্রীঘ্রই নূরের নতুন রাজনৈতিক দল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। এই দলের নাম রেখেছেন ‘গণঅধিকার পরিষদ।  মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ কথা জানিয়েছেন তিনি নিজেই। নুর বলেন, ‘আজ দেশে তারুণ্যের গণআন্দোলন শুরু হয়েছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকের তরুণ সমাজ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এই অত্যাচার, নির্যাতনের মধ্যেও আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছি। শিগগিরই আমাদের রাজনৈতিক দল গণধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code