শ্রীঘ্রই বিরোধী দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ করবে বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

বিশেষ প্রতিবেদন: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে এনেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অল্প দিনের মধ্যেই এই আলোচনা শেষ হবে। গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে বিএনপির মতবিনিময় শুরু হয়। এরপর ২৭ মে লেবার পার্টির সঙ্গে আলোচনা করেন বিএনপি নেতারা।
৩১ মে গণসংহতি আন্দোলন ও ১ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ৮ জুন জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), ৯ জুন জাগপা, ১২ জুন ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক করে দলটি। ১৬ জুন অলি আহমদের এলডিপি ও ১৯ জুন জমিয়ত (একাংশ) সঙ্গে বৈঠক করে বিএনপি। বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘আজকের দুইটি বৈঠকে বর্তমান এই ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ শুরু করেছি তা মাঝখানে কিছুদিন স্থগিত ছিল বন্যা ও ঈদের কারণে। আজ থেকে আবার তা করেছি। আজকে কথা বলেছি বাংলাদেশ সাম্যবাদী দল এবং ডেমোক্রেটিক লীগের নেতাদের সঙ্গে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code