শ্রীমঙ্গলে বিশাল অজগর সাপ উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

সংগ্রাম দত্ত

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের রিহ্যাব কেমিক্যাল সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে।

শুক্রবার (৮ আগষ্ট ) সকাল ৮ ঘটিকায় শ্রীমঙ্গল শহরতলী উত্তর ভাড়াউড়া এলাকায় রিহ্যাব কেমিক্যাল সংলগ্ন জসীম উদ্দিনের গরুর খামার পাশে একটি বাঁশঝাড়ে হঠাৎ একটি সাপ দেখতে পান স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ফোনে অবহিত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব ঘটনাস্থলে পৌঁছে বার্জার থেকে সাপটিকে উদ্ধার করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য যে, বিগত কয়েকদিন ধরে ওই এলাকায় হাঁস-মুরগি খেয়ে ফেলছিল একটি সাপ, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্য পানি সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে উদ্ধারের পর দেখা যায় যে এটি অজগর সাপ। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরে সাপটিকে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • শ্রীমঙ্গলে বিশাল অজগর সাপ উদ্ধার
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code