শ্রীমঙ্গলে মেছোবাঘের বাচ্চা প্রসব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচার মধ্যে একটি মেছোবাঘ বাচ্চা প্রসব করেছে। মেছোবাঘটি এ নিয়ে চতুর্থবারের মতো বাচ্চা দিয়েছে। এবারের একটিসহ ৪ বার ৬টি বাচ্চা দিল বাঘটি।

Manual7 Ad Code

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মা মেছোবাঘ ও তার বাচ্চাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

Manual1 Ad Code

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগর, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্রা হরিণ, সোনালি বিড়াল, কালেম পাখি, বন মোরগসহ বিভিন্ন বন্যপ্রাণী স্বাভাবিক প্রজননের মাধ্যমে বংশবিস্তার  করে আসছে।

Manual3 Ad Code

তিনি বলেন, মেছোবাঘের বাচ্চাটি বড় হলে বন বিভাগের  তত্ত্বাবধানে লাউয়াছড়া বা সাতছড়ি ন্যাশনাল উদ্যানে অবমুক্ত করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code