শ্রীমঙ্গলে শ্রমিকের বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা উদ্ধার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩৫ minutes ago

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের শ্রমিকের বসতঘর থেকে একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক সুসেন মুন্ডার বসতঘরে হঠাৎ একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে যান।

Manual1 Ad Code

পরে বিষয়টি সাংবাদিক রাজেশ ভৌমিককে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধারের কাজ শুরু করেন।

Manual3 Ad Code

উদ্ধারের একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান তারা। বস্তাটি সরিয়ে দেখা যায়, সেখানে একটি পদ্ম গোখরা অবস্থান করছে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাপটি প্রাণঘাতী বিষধর হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো পশুপাখি বাড়িতে ঢুকে পড়লে কিংবা আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে তা ধরার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code