শ্রীলঙ্কাকে এগিয়ে রাখলো ম্যাথুজ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ব্যাটিং-স্বর্গ বলে নাম আছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের। গত ১০ বছরের রেকর্ড বিবেচনায় নিলে এশিয়ায় সর্বোচ্চ ব্যাটিং গড় এই মাঠেরই! তাই টস জিতলে এখানে ব্যাটিং নিতে চাইবে যে কেউ। এমন উইকেটে বোলারদের জন্য কিছু না থাকলেও আউট অব দ্য বক্স চিন্তা করলে সাফল্য অনিবার্য। যেমনটি করে দেখালেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। দুজনের ধীরগতির বোলিং যেমন লঙ্কানদের রানের চাকা শ্লথ করতে ভূমিকা রেখেছে; পাশাপাশি উইকেটও নেওয়া গেছে এই ধীর গতির বোলিংয়েই। তাতে প্রথম দিনটা সমানে সমান লড়েছে বাংলাদেশ। তবে অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে একটু এগিয়ে থেকেই প্রথম দিন শেষ করেছে সফরকারী দল। ৯০ ওভারে ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান।

Manual5 Ad Code

অফস্পিনার নাঈমের দুই উইকেট শিকারের পর বাকি দুটি নিয়েছেন তাইজুল-সাকিব। অবশ্য ধীরগতির বোলিং বিবেচনায় শেষ দুইজনই লঙ্কানদের বেঁধে রাখতে পেরেছেন বেশি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code