শ্রীলঙ্কায় ফের জ্বালানির মূল্যবৃদ্ধি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে থাকা শ্রীলঙ্কায় ফের জ্বালানির দাম বাড়ানো হয়েছে। রবিবার (২৬ জুন) থেকে নতুন করে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সরকারি তেল ও গ্যাস কোম্পানি সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি) জানিয়েছে, প্রতি লিটার পেট্রোলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ৫৫০ রুপি (১.৫২ ডলার) করা হয়েছে। গণপরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত ডিজেলের দামও বাড়ানো হয়েছে। ১৫ শতাংশ বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৪৬০ রুপি (১.২৭ ডলার)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code