সংকটাপন্ন হচ্ছে পরিবেশ:কক্সবাজারে চলছে অবাধে পাহাড় কাটা   

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code
কক্সবাজার :
 কক্সবাজারের উখিয়া,টেকনাফে চলছে পাহাড় কাটার হিড়িক। ছোট বড় এসব পাহাড়গুলো বিরামহীন ভাবে কেটে সমতল করে ফেলাতে একদিকে যেমন জীব বৈচিত্রের উপর পড়ছে বিরূপ প্রভাব অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী,মনখালী চাকমাপাড়ার স্থানীয় প্রভাবশালীদের প্রত্যক্ষ ছত্রছায়ায় পরিবেশ ও বন আইনের তোয়াক্কা না করেই চলছে অবৈধভাবে পাহাড় কাটার মহোৎসব।এক শ্রেণীর ভূমিদস্যুরা প্রতিদিন এসব পাহাড়ের মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।দিনদুপুরে চাকমাপাড়া সড়কের পাশ্বস্থ মনখালী বিটের এই পাহাড়গুলো কেটে সমান করে ফেললেও এ বিষয়ে নির্বিকার রয়েছে সংশ্লিষ্ট বনবিভাগের কর্মকর্তারা।
পাহাড় কাটার সাথে প্রভাবশালীদের জড়িত থাকার ফলে স্থানীয় এলাকাবাসীও এ বিষয়ে কোনরকম মুখ খুলতে রাজি নয়। এ সমস্ত পাহাড় কাটার খবর স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে পৌছালে তারা তাৎক্ষনিক ভাবে তা বন্ধ করার নির্দেশ দিয়েই শেষ করেন তাদের দায়িত্ব।প্রশাসনকে এ ব্যাপারে কেউ বিস্তারিত না জানানোর ফলে বিষয়টি রয়ে যাচ্ছে প্রশাসনের অগোচরে।সরেজমিনে উখিয়া উপজেলার মনখালী,চাকমাপাড়া,জুমপাড়া,টেকনাফ উপজেলার হোয়াইক্যং,বাহারছড়া ইউনিয়নের শামলাপুর,জাহাজপুরা,মাথা ভাঙা এলাকায় গিয়ে দেখা যায়,
ভূমিদস্যু ও পাহাড়  খেকো একটি চিহ্নিত প্রভাবশালী সিন্ডিকেট শত বছর পূর্বের সুউচ্চ পাহাড় কেটে সমতল ভুমিতে পরিনত করছে।এবং শ্রমিক দিয়ে পাহাড় মাটি গুলো ট্রাক গাড়ী দিয়ে বিক্রি করছে।
এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে ডেইলি ইন্ডাস্ট্রিকে জানান, পাহাড় কেটে এই মাটিগুলো কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন যায়গায় পুকুর ও নিচুভূমি ভরাটের জন্য নিয়ে যায়।এবং পাহাড়কে সমতল ভূমি করে ভূমিদস্যু পাহাড় খেকো সিন্ডিকেটটি পাহাড়ের সমতল ভুমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান।পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। এতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কতিপয় দুর্নীতিপরায়ন লোক ফরেষ্ট বিভাগের লোকজনকে নিয়মিত মাসোহারা দিয়েই এই অনৈতিক কাজ করে যাচ্ছে একাধিকসুত্রে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন ডেইলি ইন্ডাস্ট্রিকে জানান,পাহাড় কাটার বিষয়টি আমাকে এর আগে কেউ জানায়নি।আপনার কাছেই এ ব্যাপারে প্রথম শুনেছি।এ ব্যাপারে আমি দ্রুত খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
জানতে চাইলে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবীর ডেইলি ইন্ডাস্ট্রিকে জানান,যে কোন ধরনের পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ।যা বা যারাই এই অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। শুধু তাই নয়, বনবিভাগের কোন লোকও যদি এই পাহাড় কাটার সাথে জড়িত থাকার প্রমান পাওয়া যায় তার বিরুদ্ধেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code