সংকটে ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: ট্রাসোনোমিকসের মৃত্যু হয়েছে। কর ছাড়ের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে নির্বাচনের আগে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। করপোরেট কর বাড়ানোর পদক্ষেপ বাতিলের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর শুরুটাও সেভাবে করেছিলেন লিজ ট্রাস। তিনি এখনও জোর দিয়ে বলছেন ব্রিটেনের প্রবৃদ্ধির হার বাড়ানোই তার লক্ষ্য। কিন্তু তার কার্যালয়ের ফোকাস এখন ব্রিটেনের বন্ড মার্কেটের বিশ্বাস পুনরুদ্ধার করা।

ট্যাক্স ইস্যুকে কেন্দ্র করে টানাপোড়েন তৈরি হওয়ায় প্রধানমন্ত্রী লিজ ট্রাস অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়ার্টেংকে সরিয়ে দিয়েছেন গত ১৪ অক্টোবর। তার স্থলাভিষিক্ত হন জেরেমি হান্ট, যিনি একজন ঝানু রাজনীতিবিদ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছর নিয়োগ পাওয়া যুক্তরাজ্যের চতুর্থ অর্থমন্ত্রী হলেন তিনি।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code