সংসদ সদস্য পদ ফিরে পেলেন রাহুল গান্ধী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের পার্লামেন্টে সংসদ সদস্য পদ ফিরে পেয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। সোমবার (৭ আগস্ট) ভারতের সংসদ সচিবালয় বিরোধী কংগ্রেস এই নেতাকে লোকসভার সদস্য হিসাবে পুনর্বহাল করে।

Manual6 Ad Code

এর আগে মানহানির জন্য রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দেওয়া সাজা স্থগিত করেছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Manual3 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, মানহানির দায়ে ইতোপূর্বে ঘোষিত সাজা সুপ্রিম কোর্ট স্থগিত করার পর ভারতের পার্লামেন্ট সোমবার বিরোধী কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে সদস্য হিসাবে পুনর্বহাল করেছে বলে দেশটির ক্ষমতাসীন সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রাহুল গান্ধীর বাবা, দাদী এবং প্রপিতামহ ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০১৯ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও একই নামের অন্যদের জন্য ‘অপমানজনক বলে বিবেচিত’ মন্তব্যের জন্য ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন আইনপ্রণেতার দায়েরকৃত মামলায় চলতি বছরের মার্চ মাসে দোষী সাব্যস্ত হন তিনি। আর এরপরই তার সংসদ সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছিল।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code