সঙ্গীতশিল্পী শরীফ সুমনের ‘আবার দেখা হবে’ অগনিত শ্রোতাদের প্রশংসায় উজ্জ্বল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : মানুষ সর্বদাই আশায় বাঁধে বুক। করোনায় যখন সারা পৃথিবী থমকে গেছে, ঘরবন্দী মানুষ যখন দিশেহারা তখনও আশাবাদী হয় মানুষ। চায় আঁধার কেটে গেলে ভরসার সাম্পানে চড়ে পৌঁছে যেতে স্বপ্নের স্বর্ণালী বন্দরে, আর সেই সাম্পানের যাত্রী হিসাবে তাঁর সহমর্মী শিল্পীদের সাথে থাকার আহবান জানিয়েছেন ইউরোপের জনপ্রিয় বাঙালি কন্ঠশিল্পী সুমন শরীফ আর অভুতপূর্ব সাড়াও পেয়েছেন সবার কাছ থেকে ‘আবার দেখা হবে’ নামের কাফেলায়।
সুমন শরীফের আহ্বানে এই অভিযাত্রায় রয়েছেন তিমির নন্দী, বাপ্পা মজুমদার সেলিম চৌধুরী, আশিক, শিরীন জাওয়াদ, ইথুন বাবু, আবিদ রনি, পান্থ কানাই প্রমুখ বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের এক ঝাঁক বাঙালি গানের পাখি। সংশ্লিষ্ট শিল্পীরা স্ব স্ব ভিডিও বার্তা পাঠিয়েছেন শিল্পী সুমনের কাছে, সামাজিক প্রচার মাধ্যমে যা এখন ভাইরাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code